বালিতে প্রবেশে বিদেশিদের দিতে হবে অতিরিক্ত কর | চ্যানেল আই অনলাইন

বালিতে প্রবেশে বিদেশিদের দিতে হবে অতিরিক্ত কর | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বালির সৈকত এবং রিসোর্টে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আকৃষ্ট হয়। বিশ্বের অন্যতম এই জনপ্রিয় পর্যটন গন্তব্য বালিতে প্রবেশের জন্য এখন থেকে বিদেশি পর্যটকদের  অতিরিক্ত ১১০ টাকা কর দিতে হবে।

বিবিসি জানিয়েছে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই এটি করা হয়েছে। বালি তার আদিম সৈকতের পাশাপাশি এর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত।

Bkash

সরকারী তথ্য অনুসারে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে প্রায় ৪৮ লক্ষ পর্যটক বালিতে গিয়েছিলেন।

গত বছর ঘোষণা করা এই কর আজ ভ্যালেন্টাইন্স ডে’র দিন থেকে কার্যকর হয়েছে।

Reneta June

এটি বিদেশি বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের আগমনের আগে অর্থ পরিশোধ করার আহ্বান জানানো হয়েছে।

মহামারির আগে পর্যটন বালির বার্ষিক জিডিপিতে প্রায় ৬০ শতাংশ অবদান রেখেছিল।

Scroll to Top