পয়লা ফাল্গুন বসন্তের প্রথম সকালে শুক্লপক্ষের পঞ্চমী পূর্ণ তিথিতে বিদ্যাদেবীর বন্দনায় সরস্বতীপূজা উদ্যাপন করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবার ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলে ৩৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকালে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী ও অতিথিরা বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
বিভিন্ন বিভাগ নিজস্ব স্বকীয়তায় ফুটিয়ে তুলেছে নিজ নিজ মণ্ডপ। নজর কেড়েছে আইন বিভাগের মণ্ডপ। সেটি সুপ্রিম কোর্ট ভবনের আদলে করা হয়েছে।





