বলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু – DesheBideshe

বলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু – DesheBideshe

মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – বলিউড সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মল্লিকা রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন গায়িকা মল্লিকা রাজপুতে। আর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তার মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে তার রহস্যময় মৃত্যুতে হতবাকও হয়েছেন অনেকে।

মেয়ের মৃত্যুতে মল্লিকার মা বলেন, আমার মেয়ে সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিল। মুম্বাইতেই থাকত। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিল।

অন্যদিকে মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন অনেকে। আর মৃত্যুর আগের রাতে নিজ পরিবারের সঙ্গেই তর্কবিতর্ক হয়েছিল মল্লিকার। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে। কিন্তু এরপরই কিনা আত্মহত্যা করলেন গায়িকা?

উল্লেখ্য, মল্লিকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাথে কাজ করেছেন। এছাড়া তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে…’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মল্লিকা ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন।

আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top