পটুয়াখালী, ১৩ ফেব্রুয়ারি – পটুয়াখালীর পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী আমন্ত্রণে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পায়রা বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিরা।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের চার্জ দি অ্যাফেয়ার্স আলী মুসতাক, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র বাণিজ্য উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ, মারস্ক বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল লজিস্টিক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিখিল দি ডালিমা।
এ সময় বন্দর হলরুমে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। পরে নির্মাণাধীন প্রথম জেটি ও শিল্প এলাকার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তারা পায়রা বন্দর ব্যবহার ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪






