পাকিস্তানে ভোটের ফলে হতাশ তিন দলীয় প্রধানের পদত্যাগ

পাকিস্তানে ভোটের ফলে হতাশ তিন দলীয় প্রধানের পদত্যাগ

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে হতাশাজনক ফল করার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তিনটি দলের প্রধানেরা গতকাল সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের দুজন শুধু দলীয় প্রধানের পদ নয়, রাজনীতিও ছেড়েছেন।

এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের (আইপিপি) প্রধান জাহাঙ্গীর তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের (পিটিআই-পি) কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক।

তাঁদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক জানিয়েছেন, তাঁরা আর রাজনীতি করবেন না।

Scroll to Top