বেতারের আবেদন এখনো ফুরায়নি

বেতারের আবেদন এখনো ফুরায়নি

কারণ, সময় যেমন বদলেছে, ঠিক তেমনই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচারণার ধরনও বদলে গেছে, এখন মানুষ রেডিও শোনে মুঠোফোনে কিংবা ইন্টারনেট অ্যাপস দিয়ে। এখনো রেডিওর ওপর নির্ভর করে অনেক মানুষ। সারা বিশ্বে বেতার এখনো অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বের ২০ শতাংশ মানুষ এখনো প্রতিদিন একবার করে রেডিও শোনে (তথ্য দৈনিক সমকাল)। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর অসীম শক্তি। তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচারের জগতে ব্যাপক পরিবর্তন এসেছে।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিযোগিতাও বাড়ছে পাল্লা দিয়ে। গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনো বেতার তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবেই বিবেচিত। তাই বলা চলে, ‘বেতার সবার জন্য, সব সময়, সবখানে’। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে গণমানুষের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা পূরণে বেতার আরও সামনে এগিয়ে যাবে, বেতার এগিয়ে চলুক তার স্বমহিমায়।

মেনহাজুল ইসলাম
সভাপতি
মন-তার আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ
পার্বতীপুর, দিনাজপুর।

Scroll to Top