৪৩ ঘণ্টা পরও পাকিস্তানে ১৪ আসনে ফল ঘোষণা বাকি

৪৩ ঘণ্টা পরও পাকিস্তানে ১৪ আসনে ফল ঘোষণা বাকি

ঘোষিত ফলাফলে দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইমরানের পিটিআই এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) মধ্যে। যদিও পিটিআই ও পিএমএল-এন—দুই দলই নিজেদের বিজয়ী দাবি করেছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে ২৬৬টি আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। ফলে ভোট হয়েছে ২৬৫টি আসনে। এককভাবে সরকার গঠন করতে কোনো দলকে ১৩৪টি আসনে জিততে হবে।

ইসিপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ বেলা একটা পর্যন্ত ২৫১টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯৯টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পিএমএল-এন ৭১টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি ও এমকিউএম ১৭টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।

এই পরিস্থিতিতে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, জোট সরকার গড়ার জন্য ঐক্যমতে পৌঁছেছে নওয়াজের পিএমএল–এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি।

Scroll to Top