নিয়োগ নিয়ে লুকোচুরি ও অনিয়মের প্রতিবাদ 

নিয়োগ নিয়ে লুকোচুরি ও অনিয়মের প্রতিবাদ 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে লুকোচুরি ও অনিয়মের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সকালে শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি রোকেস লেইস, বর্তমান সাধারণ সম্পাদক শেরেনূর আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) বোরহান উদ্দিন দোলন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনাম আহমেদ প্রমুখ।

Scroll to Top