র্যাবের মুখপাত্র আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাঁরা মাদক ব্যবসায়ী, অনৈতিক কাজ যাঁরা করছেন, তাঁদের প্রবেশের ক্ষেত্রে দায়িত্ব অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিতে হবে। আমরা যাঁদের আটক করছি, তাঁদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তা অ্যালার্মিং (উদ্বেগজনক)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া উচিত।’
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও তাঁর তিন সহযোগীকে গত শনিবার রাতেই গ্রেপ্তার করেছিল পুলিশ। গত বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মামুনকে এবং ধর্ষণের ঘটনায় অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে (২২) নওগাঁ থেকে গ্রেপ্তার করে র্যাব।
গতকালের সংবাদ সম্মেলনে র্যাব বলে, মোস্তাফিজের সঙ্গে মামুনের সুসম্পর্ক ছিল। এ কারণে মোস্তাফিজদের অনেক চাহিদা মামুন পূরণ করতেন। মামুন বলেছেন, তিনি ও মোস্তাফিজ এ ঘটনায় সরাসরি যুক্ত।





