চট্টগ্রামে পোশাক বিক্রয়কেন্দ্রের গুদামে আগুন

চট্টগ্রামে পোশাক বিক্রয়কেন্দ্রের গুদামে আগুন

রাত নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পাশের দুটি ভবন থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাত সাড়ে নয়টার দিকে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Scroll to Top