ধর্ষণে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজসহ প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্যাম্পাসে ধর্ষণ, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ করে আসছিল মামুন। র্যাব জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নির্জন জায়গায়গুলোতে হরহামেশাই ধর্ষণের ঘটনা ও মাদক ব্যবসার তথ্য পেয়েছেন তারা। সম্প্রতি স্বামীকে বেধে রেখে স্ত্রী ধর্ষণের ঘটনার মামুনসহ দুই জনকে গ্রেপ্তারের পর র্যাব বলছে, বহিরাগত হলেও প্রায়ই হলে অবস্থান করত মামুন।




