মিয়ানমারে দুই বিদ্রোহী যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

মিয়ানমারে দুই বিদ্রোহী যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তিকে দিয়ে জোর করে বলানো হয়, তাঁরা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য। এমনকি জান্তা বাহিনীর চাপের মুখে তাঁরা নিজেদের ‘কুকুর’ হিসেবে আখ্যায়িত করতে বাধ্য হন। এরপর তাঁদের গাছের ডালে ঝোলানো হয়। ভিডিওতে ঘটনার সময় ওই দুজনকে ঘিরে থাকা লোকজনের মধ্যে কয়েকজন ছিলেন নির্ধারিত পোশাকে আর অন্যরা সাধারণ পোশাকে।

উল্লেখ্য, জান্তা বাহিনীকে বোঝাতে বেসামরিক লোকজন অনেক সময় ক্ষোভ থেকে ‘সামরিক বাহিনীর সদস্যকে কুকুর’ বলে সম্বোধন করেন।

জীবন্ত পুড়িয়ে দেওয়ার আগে তাঁদের নির্মমভাবে অত্যাচার করা হয়। তাঁদের সারা গায়ে ক্ষত ও রক্তের দাগ ছিল। তাঁদের হাত–পা লোহার চেইন দিয়ে বেঁধে হেঁচড়ে নিয়ে গাছে ঝোলানো হয়।

Scroll to Top