নারী আসনে আওয়ামী লীগের প্রায় ৮ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

নারী আসনে আওয়ামী লীগের প্রায় ৮ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি
Fresh Add Mobile

সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শেষ, শেষদিনে ২১৭টি ফরম বিতরণ; সর্বমোট ১৫৪৯টি। মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

BkashBkash

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরম বিক্রির কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। যা আজ শেষ হলো। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

Reneta JuneReneta June

এবারের দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৮টিতে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

Scroll to Top