সুমাইয়ার চাচা নড়িয়া পৌরসভার কাউন্সিলর আবু জাফর শেখ প্রথম আলোকে বলেন, ‘সুমাইয়াদের বাসা থেকে ফোন পেয়ে ভোর রাতে দ্রুত আমি সেখানে ছুটে যাই। রুমের দরজা বাহির থেকে আটকানো দেখে সকলে মিলে ভেঙ্গে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ও জন্মদিনের আনন্দ করতে করতে ঘুমাতে যায়। এটাই যে তার অন্তিম ঘুম হবে তা আমরা বুঝতে পারিনি। জন্মদিনের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে তা স্বপ্নেও ভাবিনি। ও কেন এমন করল কিছুই বুঝতে পারছি না।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শেখ সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মেয়েটি মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।




