ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও জয় ম্যান সিটির

ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও জয় ম্যান সিটির

গোল ম্যানচেস্টার সিটিই আগেই খেয়েছিল। কিন্তু ফিল ফোডেন যেন পণ করে নেমেছিলেন, ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই ম্যাচে তাঁর দলকে পয়েন্ট হারাতে দেবেন না। দেননি শেষ পর্যন্ত।

২১ মিনিটে খাওয়া গোলটা সিটি শোধ করে দেয় বিরতির আগেই। আসলে বিরতির বাঁশি বাজার মুহূর্তকাল আগে। গোলদাতা ফোডেন।

তারপর ৫৩ মিনিটে আরেকটা গোল, ৭০ মিনিটে আরও একটা। সবই ফোডেনের। ইংলিশ উইঙ্গারের হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটা সিটি শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে।

ফোডেনদের এই জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম—২২টি। সেই হিসেবে অবশ্য পেপ গার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে বলা যায়।

Scroll to Top