ক্রলির এলবিডব্লু নিয়ে প্রশ্ন তুললেন স্টোকস

ক্রলির এলবিডব্লু নিয়ে প্রশ্ন তুললেন স্টোকস

কিন্তু ইংল্যান্ড অধিনায়ক স্টোকস প্রশ্ন তুলেছেন ডিআরএস নিয়ে। তাঁর মতে, ডিআরএসের বল ট্র্যাকার বলের যে গতিপথ দেখিয়েছে, সেই গতিপথ অনুযায়ী বলটি লেগ স্টাম্পে অত ভেতরে আঘাত করার কথা নয়। তবে নিজেদের হারের পেছনে এটাকে কারণ দেখাতে চাননি স্টোকস।

ম্যাচ শেষে স্টোকস বলেছেন, ‘খেলায় প্রযুক্তি থাকবেই। তবে এটা যে কখনোই ১০০ ভাগ নির্ভুল হবে না, সেটির কারণও সবার জানা। আর এ জন্যই তো আম্পায়ার্স কল রাখা হয়েছে।’ স্টোকস এরপর যুক্তি দেন, ‘সবাই যেহেতু বলে থাকে যে এটা শতভাগ সঠিক নয়, তাই আমার মনে হয় এটা বলা অন্যায্য হবে না যে এখানে (ক্রলির আউটে) প্রযুক্তি ভুল করেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটাই বলব।’

Scroll to Top