তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দেওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

তদন্ত প্রতিবেদন জমা  দিতে সময় বেঁধে দেওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংসদ সদস্যের উদ্বেগ-উৎকণ্ঠাকে আমি সাধুবাদ জানাই। একটা জিনিস আমাদের লক্ষ করতে হবে, যাঁরা তদন্ত করেন, তাঁরা যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের ইয়ে (রহস্য) উদ্‌ঘাটন না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তদন্ত শেষ করা সমীচীন হয় না।’

আনিসুল হক বলেন, এই মামলার তদন্ত একটু কঠিন। তবে অবশ্যই তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করে এ মামলার সুরাহা করবে। যাঁরা অপরাধী, তাঁদের অবশ্যই ধরা হবে। তবে তিনি সময় বেঁধে দিতে চান না। আইনজীবী হিসেবে তিনি জানেন, এটার সময় বেঁধে দেওয়া সম্ভব নয়।

Scroll to Top