দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৩৪৮ জনে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৩৬৬টি।
দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫৩৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।




