মার্কিন ডলার বিশ্ববাজারে এখন আরও শক্তিশালী

মার্কিন ডলার বিশ্ববাজারে এখন আরও শক্তিশালী

পিপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ফেডের ওপেন মার্কেট কমিটির পর সাংবাদিক সম্মেলনে জে পাওয়েল যা বলেছেন এবং এরপর অকৃষি খাতের শক্তিশালী কর্মসংস্থানের প্রতিবেদন—এই দুটি বিষয় সত্যিকার অর্থে মার্চে সুদের হার কমানোর রাস্তা কার্যত বন্ধ করে দিয়েছে।

গতকাল রোববার রাতে প্রচারিত সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে জেরোম পাওয়েল বলেছেন যে ফেডারেল রিজার্ভের প্রধান সুদের হার কখন কমানো হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ‘দূরদর্শী’ হতে পারে। অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি যে কমে আসবে, সে ব্যাপারে আস্থাবান হতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যথেষ্ট সময় পাচ্ছেন।

আর্থিক বাজারে জাপানি ইয়েনের দাম শূন্য দশমিক ১৫ শতাংশ কমেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ডলারের পতন হয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। দাম কমেছে পাউন্ড স্টার্লিংয়েরও। গত ১৭ জানুয়ারির পর ব্রিটিশ মুদ্রার দাম এখন সবচেয়ে কম।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মুদ্রা–বিশেষজ্ঞ ক্যারল কং বলেন, ডলারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সম্ভবত টেকসই হবে।

Scroll to Top