শুধু ইনিংস হারটাই এড়াতে পেরেছে আফগানিস্তান

শুধু ইনিংস হারটাই এড়াতে পেরেছে আফগানিস্তান

১ উইকেটে ১৯৯ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তান সপ্তম ওভারেই হারায় রহমত শাহর উইকেট। কাসুন রাজিতার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া রহমত আগের দিনের ৪৬ রানের সঙ্গে মাত্র ৮ রান যোগ করতে পারেন। বেশিক্ষণ টিকতে পারেননি আগের দিনের আরেক অপরাজিত ইব্রাহিমও। ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া এই ওপেনার আজ ১৩ রান যোগ করে ফেরেন প্রবাত জয়াসুরিয়ার বাঁহাতি স্পিনে বোল্ড হয়ে।

জয়াসুরিয়া এরপর একে একে তুলে নেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি, কাইস আহমেদ, জিয়া–উর–রেহমান ও নাভিদ জাদরানের উইকেটও। পাঁচে নামা নাসির জামাল এক প্রান্ত আগলে রাখলেও সঙ্গী হিসেবে দীর্ঘমেয়াদে পাননি কাউকেই। শেষ পর্যন্ত ৮২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানেই থেমে যায় আফগানিসতানের দ্বিতীয় ইনিংস।

Scroll to Top