চলতি বছরের শুরু থেকেই মালয়েশিয়ায় জোরদার হয়েছে অবৈধ অভিবাসীদের আটক অভিযান। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই অভিবাসীদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি ) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ অভিযান চালায় সেলানগর শহরের সেরি কেমবানাগান পাইকারি বাজারে। অভিযানে পুলিশের হাত থেকে রক্ষা পেতে ২ বাংলাদেশি পালিয়ে নর্দমায় আশ্রয় নেয়। টানা ২ ঘণ্টা নর্দমায় থেকেও শেষ রক্ষা হয়। পুলিশ একসময় নর্দমায় অভিযান চালানো শুরু করলে আটক হয় ওই দুই বাংলাদেশি।
সেলানগর ইমিগ্রেশনের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন নিজেই অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, অভিযানো মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হউ। যার মধ্যে ৫০৪ জন পুরুষ এবং ২৬ জন নারী।
তিনি বলেন, অভিযানে ২৭৭ জন মিয়ানমারের নাগরিক, ৯৪ জন বাংলাদেশি, ৭২ জন ভারতীয়, ৩৯ জন ইন্দোনেশিয়ান, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কান, ৬ জন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামের নাগরিককে আটক করা হয়। মধ্য রাত ৩ টায় শুরু হয়ে সকাল ৬ টা পর্যন্ত অভিযান চলে।
আমিনুস বলেন, অভিযানের সংবাদ পেয়ে একটি বাসা থেকে ২ জন বাংলাদেশি পালিয়ে নর্দমায় আশ্রয় নেয়। তবে ২ ঘন্টা পর তারা আর সেখানে থাকতে পারছিলনাা৷ পরে নর্দমা থেকে উঠলে তারা অভিযান দলের চোখে পড়েন। এবং তাদের আটক করা কয়।
তিনি জানান, আটককৃতদের তথ্য অধিকতর যাচাই করা হচ্ছে। এরপর ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী তাদের অপরাধের বিচার অনুষ্ঠিত হবে৷
সাম্প্রতিককালে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোকে তথ্য দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা।



