২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০ – DesheBideshe

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০ – DesheBideshe

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – সারাদেশ দুই সপ্তাহ পর এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে এক জন মারা গেছেন। এতে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৪ জন ঢাকা মহানগরে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০ জন।

চলতি বছরের এ সময় পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৪৬ জন ঢাকায় এবং ৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top