গেল বছর ৮টি বিভাগে পুরস্কার দেওয়া হলেও এ বছর ৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। নাট্যকর্মীদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এ বছর যুক্ত হওয়া ক্যাটাগরিটি হচ্ছে শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক।
৯ বিভাগে যাঁরা পেলেন মনোনয়ন:
১. শ্রেষ্ঠ প্রযোজনা- নাট্যদল প্রাচ্যনাটের ‘অচলায়তন’, তাড়িুয়ার ‘আদম সুরত’, আরশিনগরের ‘সিদ্ধার্থ’।
২. শ্রেষ্ঠ নির্দেশক- আবুল কালাম আজাদ, বাকার বকুল, রেজা আরিফ।
৩. শ্রেষ্ঠ নাট্যকার- বাকার বকুল, মুক্তনীল, শাহাদুজ্জামান।
৪. শ্রেষ্ঠ অভিনেতা- খায়রুল আলম হিমু, প্রদ্যুৎ কুমার ঘোষ, রমিজ রাজু।
৫. শ্রেষ্ঠ অভিনেত্রী- ফৌজিয়া করিম অনু, সঞ্জিতা শারমীন, সানজিদা প্রীতি।
৬. শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক- আহম্মেদ অপু, চারু পিন্টু, মো. সাইফুল ইসলাম।
৭. শ্রেষ্ঠ আলোক পরিকল্পক- অনিক কুমার, মো. সাইফুল ইসলাম, হেনরি সেন।
৮. শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক- জনি সেন রুবেল, নীল কামরুল, সমুদ্র প্রবাল।
৯. শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক- আফসান আনোয়ার, এনাম তারা সাকি, জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা।
২০২০ সালের ২০ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান সাংস্কৃতিক আন্দোলনে সরব থাকা ইশরাত নিশাত। তাঁর স্মরণে ২০২২ সালে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’-এ মনোনয়ন পেলেন যাঁরা

Related Posts


মিশনের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন মোস্তফা মোহামেদ
May 21, 2026
Notice of Buyback Offer for Admiral Markets AS Bonds
May 21, 2026

