প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেফতার ২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেফতার ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতার দুজনের নাম পরিচয় জানায়নি ডিএমপি।

দফতরটির উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করে। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

Scroll to Top