ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের তরুণেরা নেতৃত্ব দেবে ডিজিটাল বিশ্বের। তাঁদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা নিজেদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুন্যের সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পলক আরও বলেন, ‘সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। আপনারা ভোট দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নিয়ে আমরা তরুণরা গর্ব করি। আপনারা আগামী ৫ বছর সুমনকে সহযোগিতা করবেন। তাঁর মাধ্যমে এলাকার অনেক কাজ হবে।’
প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটপ বিতরন করেন।
আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট আবু জাহির এমপি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন এমপি, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ এমপি, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মেয়র সাইফুল আলম রুবেল, সাংবাদিক ফারাবী হাফিজ, দেশের অন্যতম র্শীষ ভিডিও ব্লগার সোলায়মান সুখন, তৌহিদ আফ্রিদি ও সালমান মুক্তাদির প্রমুখ।




