সংবাদ সম্মেলনে সুষম উন্নয়ন ফোরামের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. আজহারুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাকিবুল ইসলাম, সদস্য নূরে আফছা ঝুমা, রুবেল হোসেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৯ অক্টোবর অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ, ঢাকায় যানজট নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় শহীদ মিনারের পাদদেশে মানিকগঞ্জে ভাষাশহীদ রফিকের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক শিল্পকারখানা বিকেন্দ্রীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।




