৬ মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

৬ মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

আজ মির্জা আব্বাসের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তিনি আদালতে বলেন, ‘মির্জা আব্বাস অসুস্থ। পল্টন ও রমনা থানার ১১টি মামলার মধ্যে ১০ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামিন পেয়েছেন। ন্যায়বিচারের স্বার্থে মির্জা আব্বাসকে জামিন দেওয়া হোক।’

মহিউদ্দিন চৌধুরী বলেন, জামিন আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার চার মামলা ও রমনা থানার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ কনস্টেবল হত্যা মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

আইনজীবীর দেওয়া তথ্য বলছে, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে আজ ৯ মামলার শুনানি হয়েছে, ৬টি মামলায় জামিন পেলেন তিনি।

Scroll to Top