৫০ লাখ বছর আগের সিন্ধুঘোটকের খুলি | চ্যানেল আই অনলাইন

৫০ লাখ বছর আগের সিন্ধুঘোটকের খুলি | চ্যানেল আই অনলাইন

৫০ লাখ বছর আগের সিন্ধুঘোটকের খুলি | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে খোলস ফরেস্ট শেপার্ড নামক ১৩ বছর বয়সী একজন কিশোর খুঁজে পেয়েছেন বিলুপ্ত প্রজাতির একটি সিন্ধুঘোটকের মাথার খুলি। পরে গবেষণায় জানা যায়, খুলিটি প্রায় ৫০ লাখ বছর আগের এবং মহামূল্যবান। 

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে একটি বিশাল পাথরের সাথে আটকে ছিলো খুলিটি। সম্প্রতি জানা গেছে, খুলিটির বয়স আশ্চর্যজনকভাবে ৫০ লাখ বছর। কিশোর ফরেস্ট শেপার্ডের নামেই বিজ্ঞানীরা বিলুপ্ত এই সিন্ধুঘোটকের প্রজাতির নামকরণ করেছেন ‘ভ্যালেনিকটাস শেপারডি’।

Bkash

শেপার্ড এখন ডাক্তারি পড়ছেন, মাত্র ৯ বছর বয়স থেকে জীবাশ্ম সংগ্রহ করার কথা স্মরণ করে তিনি বলেন, আমি একেবারেই ছোট ছিলাম, জীবাশ্ম খুঁজে খুঁজে আনন্দ পেতাম। খোলস, হাঙ্গরের দাঁত এবং তিমির হাড়ের মতো অগণিত জীবাশ্মের সন্ধান পেয়েছি। কিন্তু প্রাচীন সিন্ধুঘোটকের মাথার খুলি আমার কাছে মুকুটের রত্ন।

২০১১ সালে কিশোর ফরেস্ট শেপার্ড সিন্ধুঘোটকের মাথার খুলিটি আবিষ্কার করেন। এর ১১ বছর পর একজন জীবাশ্মবিদ আবিস্কার করেন খুলিটি ৫০ লাখ বছরের পুরনো এবং শেপার্ডের নামেই সিন্ধুঘোটকের এই বিলুপ্ত প্রজাতির নামকরণ করেন।

Scroll to Top