২৯ ও ৩০ ডিসেম্বর বিএনপির গণসংযোগ | চ্যানেল আই অনলাইন

২৯ ও ৩০ ডিসেম্বর বিএনপির গণসংযোগ | চ্যানেল আই অনলাইন

তিনদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২৯ ও ৩০ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Bkash

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাধারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্রবার ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের ৩ দিন ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Reneta JuneReneta June
Scroll to Top