২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জন্য তাদের ইশতেহার ঘোষণা করবে আগামী ২৭ ডিসেম্বর। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

Bkash

ওবায়দুল কাদের বলেন: ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ। এরা বিএনপির দালাল।

তিনি আরও বলেন:  জাতীয় পার্টি আমাদের কাছে সাপোর্ট চেয়েছিলো কিছু আসনে, আমরা ২৬টি আসনে ছাড় দিয়েছি, জাতীয় পার্টি অন্যান্য আসনে প্রতিযোগিতা করবে। এটা নতুন কিছু না, গত নির্বাচনে বা তার আগেও হয়েছে। তবে তুলনামূলকভাবে খুব কমই ছাড় দিচ্ছি। জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা নির্বাচনী কৌশলের অংশ।

Reneta JuneReneta June

নির্বাচনে আসনে বিএনপি নেতাকর্মীদের মুক্ত করা হবে, এ ধরণের কোনো প্রস্তাব আওয়ামী লীগ সরকার দেয়নি বলে এ সময় জানান ওবায়দুল কাদের।

আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top