এক বিবৃতিতে এসএএফএফ বিড ইউনিটের প্রধান হামাদ আলবালাউই বলেছেন, ‘এই প্রচারণা সৌদি আরবের ৩ কোটি ২০ লাখ মানুষের আশা এবং স্বপ্ন দ্বারা চালিত হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে ফিফার কাছে সম্ভাব্য সেরা বিড জমা দেওয়া এবং আমাদের দেশকে গর্বিত করা। পাশাপাশি অ্যাসোসিয়েশনের ১৩০ সদস্য, যারা আমাদের ওপর আস্থা রেখেছে, তাদের প্রত্যাশাও পূরণ করার বিষয়টিও রয়েছে।’
এর আগে গত বছরের অক্টোবরে এক খবরে বিবিসি জানিয়েছিল, বিশ্বকাপ আয়োজনে প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ব্যাপারে ফিফা–ঘোষিত সময়সীমা ফুরোনোর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া নিজেদের সরিয়ে নেয়। সে সময় ফুটবল অস্ট্রেলিয়া জানায়, ‘আমরা ২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’





