২০২৬ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারত ও চীনে চরম অনিশ্চয়তা – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারত ও চীনে চরম অনিশ্চয়তা – DesheBideshe


২০২৬ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারত ও চীনে চরম অনিশ্চয়তা – DesheBideshe

নয়া দিল্লী, ৭ মে – ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকলেও ভারত ও চীনের কোটি কোটি ফুটবল ভক্তদের মধ্যে সম্প্রচার নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের প্রায় ১৭৫টি দেশে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নিশ্চিত হলেও জনবহুল এই দুই দেশে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। ফিফার দাবিকৃত উচ্চমূল্য এবং স্থানীয় ব্রডকাস্টারদের প্রস্তাবিত মূল্যের মধ্যে বিশাল পার্থক্যের কারণে আলোচনা থমকে আছে বলে জানা গেছে।

ভারতে রিলায়েন্স এবং ডিজনি স্টারের যৌথ উদ্যোগ জিওস্টার প্রায় ২০ মিলিয়ন ডলার প্রস্তাব করলেও ফিফা ১০০ মিলিয়ন ডলারের আশেপাশে দাবি করছে। উত্তর আমেরিকায় খেলা অনুষ্ঠিত হওয়ার কারণে সময়ের ব্যবধানও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অধিকাংশ ম্যাচ মধ্যরাতে শুরু হওয়ার ফলে বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো।

বিকল্প হিসেবে প্রসার ভারতী বা ডিডি স্পোর্টস এগিয়ে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে চীনেও। দেশটির রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভি এখনো নীরব ভূমিকা পালন করছে। ফিফা বিষয়টিকে গোপনীয় আলোচনার অংশ বললেও ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। ৪৮ দলের এই মহাযজ্ঞে ভারত বা চীন খেলার সুযোগ না পেলেও দুই দেশেই ফুটবলের তুমুল জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপের আবেদন প্রশ্নাতীত।

এস এম/ ৭ মে ২০২৬



Scroll to Top