৪. ‘উটপাখি’ কবিতাটির রচয়িতা কে?
ক. বিষ্ণু দে
খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. অমিয় চক্রবর্তী
৫. ‘কুজ্ঝটিকা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. কুজ্ + ঝটিকা
খ. কুৎ + ঝটিকা
গ. কুত + ঝটিকা
ঘ. কুজ্ব + ঝটিকা
৬. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণদুটি কী কী?
ক. এ, ঐ
খ. ও, ঔ
গ. ঐ, ঔ
ঘ. ই, ঈ
৭. ‘সমুদ্র’–এর প্রতিশব্দ কোনটি?
ক. পয়োধর
খ. অরবিন্দ
গ. শৈবলিনী
ঘ. পারাবার
৮. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ এখানে ‘কিংবা’ কোন শ্রেণির অব্যয়?
ক. অনন্বয়ী অব্যয়
খ. অনুকার অব্যয়
গ. সংযোজক অব্যয়
ঘ. বিয়োজক অব্যয়
৯. ‘সূর্য পশ্চিম দিকে উদিত হয়।’ -বাক্যটি অশুদ্ধ কেন?
ক. আকাক্ষার অভাব
খ. আসত্তির অভাব
গ. যোগ্যতার অভাব
ঘ. উপমার ভুল প্রয়োগ
১০. ‘Acknowledgement’ শব্দটির পরিভাষা কোনটি?
ক. অনুমোদন
খ. সংশোধন
গ. সংরক্ষণ
ঘ. প্রাপ্তিস্বীকার
১১. ‘জঙ্গম’–এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অরণ্য
খ. পর্বত
গ. স্থাবর
ঘ. ঝরনা
১২. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে।’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন
খ. আহসান হাবীব
গ. সুফিয়া কামাল
ঘ. জীবনানন্দ দাস
১৩. ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’–এর সম্পাদক কে ছিলেন?
ক. সিকান্দার আবু জাফর
খ. মোজাম্মেল হক
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. মোহাম্মদ নাসির উদ্দীন
১৪. নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক. আজি > আইজ
খ. রিক্সা > রিস্কা
গ. দেশি > দিশি
ঘ. সত্য > সত্যি
১৫. ‘শিশিরের বয়স যথাসময়ে ষোল হইল, কিন্তু সেটা স্বভাবের ষোল।’-এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য




