১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত ইমরান খান

১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত ইমরান খান
Fresh Add Mobile

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলার রায় ঘোষণা করেছে পাকিস্তান আদালত। সাইফার মামলায় সরকারী গোপনীয়তা প্রকাশের অভিযোগে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার, সাইফার মামলার রায় ঘোষণা করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে পাকিস্তানের একটি বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত।

BkashBkash

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি শুরু হয়। যদিও এর আগে ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সভাপতি ইমরান খান ও সহ-সভাপতি শাহ মাহমুদ কুরেশির বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।

তারপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠন করে মামলার শুনানি শুরু করা হয়। এই আদালতের রায়েই আজ সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Scroll to Top