আল-মাশিরাহ ও হুতি সংবাদমাধ্যম সাবা ডটনেট বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের কয়েকটি জায়গায় আঘাত হেনেছে। এর মধ্যে বন্দরনগরী হোডেইডা ও তায়েজ শহর রয়েছে।
মার্কিন কর্মকর্তারাও আরেক দফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস ও সিএনএন। তবে ইয়েমেনে হুতিদের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এসবের কিছুই জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আরেকটি পণ্যবাহী জাহাজে গত বুধবার হুতিরা ড্রোন হামলা চালিয়েছে।
গত সপ্তাহে তিন দফা হামলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর মার্কিন বাহিনী একটি হুতি রাডার সাইটে আক্রমণ করেছিল। বুধবার হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, ইয়েমেনি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হামলা চালানো হয়।





