হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে ঢাকায় দুজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৬১৩ শিশু মারা গেছে। এর মধ্যে ৫২২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে দেশে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ৫৮ হাজার ৯৬৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Scroll to Top