হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৯৪১ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়ে নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

Scroll to Top