চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশু মারা গেছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং সিলেটে মারা গেছে চারজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৩০। এদের বেশিরভাগই শিশু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫। এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ১২৪ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক হাজার ১৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এই সংখ্যা এক লাখ ৭২ হাজারের বেশি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
