হামে আরও ৪ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামে আরও ৪ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে হামে ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

রোববার ২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকায় এবং একজন সিলেটে মারা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। সব মিলিয়ে গত এক দিনে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ শিশু।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ২৮৩ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮৬ শিশু।

Scroll to Top