চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে ৩ জন, বাকি একজন ময়মনসিংহে।
বুধবার ২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৮৪ জন মারা গেছে। একইসময়ে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন।
আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
