চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।
সোমবার ৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





