হামের টিকা কার্যক্রম ৮১ শতাংশ সম্পন্ন, শিগগিরই শতভাগ হবে: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

হামের টিকা কার্যক্রম ৮১ শতাংশ সম্পন্ন, শিগগিরই শতভাগ হবে: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রমের ৮১ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই শতভাগ অর্জিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার ৩ মে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি জনগোষ্ঠীকেও অল্প সময়ের মধ্যেই টিকার আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম যাতে বাধাহীনভাবে সম্পন্ন হয় এবং জনগণ নিরাপদ পরিবেশে সেবা নিতে পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে নির্দেশনা দেওয়া হয়।

Scroll to Top