হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ | চ্যানেল আই অনলাইন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ | চ্যানেল আই অনলাইন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

একই সময়ে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক উভয় ধরনের হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর প্রাণহানি ঘটেছে।

Scroll to Top