হামাসকে সহযোগিতার দায়ে গাজায় সহায়তা বন্ধ করছে ইউরোপের একাধিক রাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

হামাসকে সহযোগিতার দায়ে গাজায় সহায়তা বন্ধ করছে ইউরোপের একাধিক রাষ্ট্র | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

যুক্তরাষ্ট্রসহ তিনটি দেশের পর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে অর্থ সহায়তা দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের ছয়টি রাষ্ট্র। মূলত হামাসকে সহযোগিতার অভিযোগ এনে তারা এই সহয়তা বন্ধ করছে বলে জানিয়েছে।

রোববার ২৮ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে যোগ হচ্ছে ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড।

BkashBkash

প্রতিবেদনে বলা হয়, ইউএনআরডব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘গাজার ফিলিস্তিনিদের জন্য বাড়তি এ সামষ্টিক শাস্তির দরকার ছিল না। এটা আমাদের সবাইকে কলঙ্কিত করেছে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে গাজার শাসক দল হামাসের হামলায় ইউএনআরডব্লিউএর কিছু কর্মী জড়িত বলে যে অভিযোগ পাওয়া গেছে, তার পরিপ্রেক্ষিতে শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

Reneta JuneReneta June

যদিও সংস্থাটি শুক্রবার বলেছে, তারা বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং সেই ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।

লাজ্জারিনি বলেন, ৯টি দেশের এই সিদ্ধান্ত সমগ্র অঞ্চলে বিশেষ করে গাজায় তাদের মানবিক কাজকে হুমকির মুখে ফেলেছে। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘একটি ছোট দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়ায় এজেন্সির তহবিল স্থগিত করা দেখে খুবই মর্মাহত হয়েছি।’

Scroll to Top