হাব নির্বাচনে তসলিমের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম জয়ী

হাব নির্বাচনে তসলিমের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম জয়ী

হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বের “হাব সম্মিলিত ফোরাম” পূর্ন প্যানেল ভূমিধস বিজয় লাভ করেছে। হাব নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদে “হাব সম্মিলিত ফোরাম” এর সকল প্রার্থীগন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ঢাকা আঞ্চলিক পরিষদের ১৩টি ও চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের ৭টি পদেও “হাব সম্মিলিত ফোরাম” এর প্রার্থীগন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এর আগে সিলেট আঞ্চলিক পরিষদের ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

শনিবার (২ মার্চ) হাবের নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্নেসা মুজিব কনভেনশনে। অন্যদিকে সিলেট ও চট্রগ্রামে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।

নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে ছিলেন বানিজ্যমন্ত্রনালয়ের মহাপরিচালক (বানিজ্য সংগঠন) ড. জিনাত রেহান, উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, এম এম মোস্তফা জামাল চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান।

উৎসবমূখর, স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এম.শাহাদাত হোসাইন তসলিম এর নেতৃত্বে “ হাব সম্মিলিত ফোরাম” ও জামাল উদ্দিন আহমদের নেতৃত্বে “ হাব গণতান্ত্রিক ঐক্য পরিষদ”।

এম.শাহাদাত হোসাইন তসলিম এর প্রাপ্ত ভোট ৪০৪ অপরদিকে জামাল উদ্দিন আহমদ ২২৭ ভোট প্রাপ্ত হন। এম. শাহাদাত হোসাইন তসলিম ১৭৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী জনাব জামাল উদ্দিন আহমদ বিজিত প্রার্থী এম.শাহাদাত হোসাইনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Scroll to Top