নোটিশে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, আবাসিক ছাত্রী ছাড়া কোনো বহিরাগত ছাত্রীকে হলে থাকতে দেওয়া যাবে না। যেসব ছাত্রী বহিরাগত বা অন্য হলের ছাত্রীদের প্রশ্রয় দিয়ে হলে রাখবে, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। হলে বৈদ্যুতিক সামগ্রী হিটার, রাইস কুকারসহ অন্যান্য জিনিসপত্র ব্যবহার করা যাবে না। সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, রান্না করে হল থেকে কোনো খাবার বাইরে পাঠানো এবং বাইরে থেকে পার্সেলে করে দুপুরের ও রাতের খাবার হলে আনা যাবে না।
এমন নির্দেশনায় ওই হলের শিক্ষার্থীদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। হলের কীটতত্ত্ববিদ বিভাগের ছাত্রী বলেন, হলের ডাইনিংয়ের খাবার অনেক সময় পছন্দ হয় না। এতে বাইরে থেকে কেউ রান্না করা খাবার এনে থাকলে দোষের কী। আগে থেকেই ছাত্রীরা বাইরে থেকে রান্না করা খাবার এনে খেয়ে থাকেন। অনেকে আবার বাড়ি থেকে মাঝেমধ্যে রান্না করা খাবার নিয়ে আসেন। এতে হলের শিক্ষার্থীরা বিপাকে পড়বেন।




