হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান | চ্যানেল আই অনলাইন

শহিদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। হরমুজ প্রণালি বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে তেলের দাম বাড়লে তাতে লাভ যুক্তরাষ্ট্রেরই। এর মাঝেই, রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ১শ’ ডলার ছাড়িয়ে গেছে। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরাকের আকাশসীমায় একটি মার্কিন রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের পর উদ্ধারকাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

Scroll to Top