হবিগঞ্জ জেলার ৪টি আসনের দু’টিতে নৌকা এবং দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ৭৫,০৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী পেয়েছেন ৩০,৭০৩ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জয়ী হয়েছেন নৌকার ময়েজ উদ্দিন শরীফ। তিনি পেয়েছেন ৯৯,৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আব্দুল মজিদ খান পেয়েছেন ৪৯,৬০৬ ভোট।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মো. আবু জাহির নৌকা প্রতীকে ১,৬০,৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম এমএ মুমিন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪,০৭৬ ভোট।


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি পেয়েছেন ১,৬৯,০৯৯ ভোট। তার নিকটতম নৌকার প্রার্থী মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯,৫৪৩ ভোট।



