ইসি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে চাঁদপুরের মলতল (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কলীগঞ্জ থানার পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।




