হত্যা মামলায় হানি সিং গ্রেফতার

হত্যা মামলায় হানি সিং গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. রাসেল ওরফে হানি সিংকে (২০) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

রোববার (২৮ জানুয়ারি) র‍‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, শনিবার (২৭ জানুয়ারি) যাত্রাবাড়ী এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোকন মীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. রাসেল ওরফে হানি সিংকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানি সিং র‌্যাবকে জানিয়েছেন, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। মামলা হওয়ার পর থেকে ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Scroll to Top